পোরশা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ
‘ভুতুড়ে’ বিল

পরিশোধ না করায় গ্রাহককে হাজতে পাঠাল পুলিশ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর পোরশায় ৬১ হাজার ৪৬০ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিভাগের দায়ের করা মামলায় শাওনা উরাও (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুন) সকালে শাওনাকে জেল হাজতে পাঠিয়েছে পোরশা থানা পুলিশ। এর আগে শুক্রবার (২৩ জুন) উপজেলার বড়গ্রাম বাজিনা পুকুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাওনা উপজেলার বড়গ্রাম বাজিনা পুকুর গ্রামের মহাদেব উরাও এর ছেলে।

পল্লী বিদ্যুৎ পোরশা জোনের সহকারী জেনরেল ম্যানেজার (এজিএম) আনেয়ার হোসেন জানান, শাওনা দীর্ঘদিন তার বাড়ির আবাসিক মিটার দিয়ে বিভিন্ন আম বাগান ও ধানের জমিতে সেচ দিয়ে আসছিল। এতে গত ২০২২ সালের (মার্চ, এপ্রিল, মে) তিন মাসে তার বিল ৬১ হাজার ৪৬০ টাকা বকেয়া পড়ে। তাকে বার বার বকেয়া পরিশোধের জন্য নোটিশ করা হলেও সে তার বকেয়া বিল পরিশোধ করেনি। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পল্লীবিদ্যুৎ পোরশা জোন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঢাকা বিদ্যুৎ কোর্টে মামলা করে। পরে কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে শুক্রবার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পোরশা থানা পুলিশ।

পোরশা থানার ওসি মো. জহুরূল ইসলাম বলেন, বিদ্যুৎ বিভাগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করে শনিবার শাওনাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X