বরিশাল ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও বাসে অগ্নিসংযোগ

বরিশালে অবরোধের সমর্থনের ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা
বরিশালে অবরোধের সমর্থনের ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা

চতুর্থ দফায় অবরোধ শুরুর আগে শনিবার রাতে বরিশালে দুটি বাস-ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নগরীর কাশীপুরে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই রাতে কাশীপুরে আরও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া চতুর্থ দফা অবরোধের সমর্থনে নগরীতে পৃথক ৩টি বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল।

এ ছাড়া অবরোধের সমর্থনে সকাল ৭টায় নগরীর সিঅ্যান্ডবি রোড ঘোষবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনসহ তার সমর্থকরা। একই সময়ে নগরীর সাগরদী এলাকায় বিক্ষোভ মিছিল করে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি। সকাল ৯টায় নগরীর ভাটারখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল।

অপরদিকে অবরোধের সমর্থনে বিএনপির জাতীয় র্নিবাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লার নির্দেশনায় বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আসিফ-আল-মামুনের উদোগে বরিশাল নগরীর লাকুটিয়া সড়কে বিক্ষোভ মিছিল হয়।

অবরোধ চললেও বরিশাল থেকে দূরপাল্লা রুটে যানবাহন চলছে সীমিত পরিসরে। তবে স্থানীয় রুটে বাস এবং লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরে কিছু থ্রি হুইলার এবং অটোরিকশা চলছে। নগরীর দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রায় স্বাভাবিক।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১০

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১১

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১২

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৩

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৫

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৬

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৭

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৮

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৯

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

২০
X