সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের একটি বাসে আগুন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের একটি বাসে আগুন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জ চাষাঢ়া-আদমজী সড়কের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল বাসটি। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়।

বাসটি শিমরাইল পরিবহনের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া পর্যন্ত চলাচল করত। বাসটির মালিক নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য শিউলি আক্তারের ভাই মাসুদ পারভেজ।

নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য শিউলি আক্তার জানান, বাসটি সড়কের পাশে পার্কিং করা অবস্থায় ছিল। রাত ৭টার দিকে খবর পাই বাসে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা কেন আগুন দিয়েছে তা বলতে পারছি না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গাড়িটির অধিকাংশ পুড়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, অগ্নিসংযোগের কারণ এখনো জানা জায়নি। তবে নাশকতা কিনা তা জানার চেষ্টা চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১০

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১১

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১২

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৩

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৪

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৫

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৬

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৭

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৮

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৯

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

২০
X