রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১১:১১ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

যাত্রী ছাউনিতে বৃদ্ধ মাকে ফেলে গেল ছেলেরা!

হারিছা বেগম। ছবি : সংগৃহীত
হারিছা বেগম। ছবি : সংগৃহীত

বয়সের ভারে চলতে পারেন না বৃদ্ধ হারিছা বেগম (৮৫)। ঠিকমতো কথাও বলতে পারেন না তিনি। দুটি চোখের দৃষ্টিও অস্পষ্ট। আধো আধো করে শুধু নিজের, স্বামীর আর দুই সন্তানের নাম বলতে পেরেছেন। তার কাছে যে যাচ্ছেন, তাকেই কাঁদতে কাঁদতে জানাচ্ছেন তার ছেলেরা তাকে যাত্রী ছাউনিতে ফেলে রেখে গেছে।

রাজবাড়ীর বালিয়াকান্দির ওয়াপদা মোড়ের যাত্রী ছাউনিতে গত শুক্রবার সারা দিন পড়ে ছিলেন তিনি।

কাঁপা কাঁপা স্বরে হারিছা বেগম জানান, তার বাড়ি ফরিদপুরে। স্বামীর নাম মৃত আরব আলী। আর দুই সন্তানের নাম বলেছেন আবদুল হোসেন ও আলমগীর হোসেন।

জানা গেছে, ওই বৃদ্ধার ছেলেরা যাত্রী ছাউনিতে তাকে রেখে যাওয়ার পর স্থানীয়রা দুপুরের খাবার খেতে দেন। সন্ধ্যা হওয়ার পরও যখন তিনি যাত্রী ছাউনিতে রয়ে যান, তখন গণমাধ্যমকর্মীদের খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয় সাংবাদিকরা হারিছার সঙ্গে কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে প্রচার-প্রচারণা চালান।

পরে রাতে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে বিষয়টি জানান স্থানীয়রা। তিনি তাৎক্ষণিক বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। ঠিকানা বলতে না পারায় তিনি সেখানেই রয়েছেন।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, হারিছা বেগমের বয়স অনেক বেশি। সারাদিন যাত্রী ছাউনিতে পড়ে ছিলেন তিনি। তার শরীর বেশ দুর্বল। স্থানীয়রা তাকে যতটুকু খেতে দিয়েছে, তা-ই খেয়েছেন।

তিনি আরও বলেন, বৃদ্ধ মায়ের সুস্থতার জন্য রাতেই তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বৃদ্ধ হারিছার নিয়মিত খোঁজ রাখা এবং আপডেট তথ্য দেওয়ার জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১০

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১১

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১২

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৩

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৪

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৫

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৬

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৭

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৮

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৯

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

২০
X