জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ যুবকের

১ মণ দুধ দিয়ে গোসল করে শপথ নিচ্ছেন যুবক। ছবি : কালবেলা
১ মণ দুধ দিয়ে গোসল করে শপথ নিচ্ছেন যুবক। ছবি : কালবেলা

প্রেম করে বিয়ে করেছিলেন। তবে, সেই বিয়ে টেকেনি বেশি দিন। মাত্র ১১ দিনের মাথায় প্রেমিকা থেকে স্ত্রী হওয়া ওই তরুণী তাকে ডিভোর্স দেন। আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েন যুবক। এরপর এক মণ দুধ দিয়ে গোসল করে সারাজীবন আর প্রেম ও বিয়ে না করার শপথ নেন তিনি।

১০ নভেম্বর জামালপুর জেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ভুক্তভোগী প্রেমিক ইশান মাহমুদ শ্রাবণ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ছোট বেলায় নানাবাড়ি মেলান্দহ উপজেলার পরগলি গ্রামে থেকে লেখাপড়া করতেন। এসএসসি পাসের পর নিজের বাড়িতে ফিরে আসেন এবং নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হন। চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।

বাড়ি ফিরে আসার পর একই গ্রামের এক মেয়ের সঙ্গে শ্রাবণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর প্রেম করার পর চলতি বছরের ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে করেন তারা। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়ের পরিবার ছেলের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এরপর ৮ নভেম্বর শ্রাবণকে ডিভোর্স দেয় তার স্ত্রী। এতে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন।

এরপর শ্রাবণের পরিবারের লোকজন তাকে আবারও নানা বাড়িতে পাঠিয়ে দেন। প্রেম ও বিয়েতে ব্যর্থ হয়ে শ্রাবণ সারাজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। এজন্য ১০ নভেম্বর বিকেলে নানা বাড়িতে এক মণ দুধ দিয়ে গোসল করে বাকি জীবন প্রেমে জড়ানো এবং বিয়ে না করার শপথ নেয় শ্রাবণ।

এ বিষয়ে ইশান মাহমুদ শ্রাবণ বলেন, মাত্র ১১ দিন হলো বিয়ে হয়েছে। এরই মধ্যে ডিভোর্স। এই ১১ দিনের স্মৃতি নিয়ে তিনি সারাজীবন কাটিয়ে দিতে চান। এজন্য তিনি আর কোনো দিন প্রেম কিংবা বিয়ে করবে না। মানুষ প্রাক্তনকে কখনো ক্ষমা করে না। কিন্তু তিনি প্রাক্তনকে ক্ষমা করে দিয়েছেন। তিনি চান প্রাক্তন যেন সারা জীবন ভালো থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X