দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আ.লীগ নেতার

আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা
আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা

কুমিল্লা দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ বেলাল আসামি কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বারে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ।

তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে জুলুম নির্যাতনের বিভিন্ন অভিযোগ রয়েছে।

এর আগে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গত ১৭ আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন।

দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিন জানান, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে ৩টি হত্যাসহ মারামারির মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X