কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভরাডুবির ভয়ে বিএনপি-জামায়াত নির্বাচনের বিরোধিতা করছে : আমু

কামরাঙ্গীরচরে উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমির হোসেন আমু। ছবি : কালবেলা
কামরাঙ্গীরচরে উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমির হোসেন আমু। ছবি : কালবেলা

বিগত নির্বাচনগুলোতে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের কারণে ভরাডুবি হয়েছে। এবারও তাদের ভরাডুবি হবে। নির্বাচনে ভরাডুবির ভয়ে তারা নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল সংলগ্ন মাঠে হরতাল ও অবরোধবিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

১৪ দলের মুখপাত্র বলেন, বিএনপি কখনো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসেনি। এজন্য তারা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা গোলাম আজম, নিজামীদের রাজনীতি করার সুযোগ করে দিয়ে প্রমাণ করেছে তারাই দেশের পরাজিত শক্তি।

তিনি বলেন, করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে দেশের মানুষ সাময়িক অসুবিধায় আছে, তবে কেউ না খেয়ে থাকে না। শেখ হাসিনা সরকার মানুষের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নতি এবং ভূমিহীনদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২৮ তারিখের পর তারা জনসাধারণের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। তাদের দফাও শেষ খেলাও শেষ। এখন আমাদের খেলা। ২৮ অক্টোবরের পর তাদের মাজা ভেঙে গেছে। মাজা ভাঙা বিএনপি আর সোজা হয়ে দাঁড়তে পারবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যে পরাজিত শক্তি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে গণহত্যায় সহায়তা করেছে, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যায় সহায়তা করেছে। সেই পরাজিত শক্তি আবারও বাংলাদেশের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। তাদের প্রতিহত করতে হবে। নৌকায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের মাধ্যমে তাদের সমুচিত জবাব দিতে হবে।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছর দেশের যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ১৪ দলকে এবং নৌকায় ভোট দিতে হবে। যারা ’৭১ সালে দেশের মানুষের ওপর হায়েনাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল তারাই আজ আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে জানান এ বাম নেতা।

১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ২৮ তারিখের পর বিএনপি-জামায়াত দেশে অরাজকতা শুরু করেছে। তারা বলছে, কোনো অবস্থায়ই নির্বাচন হতে দিবে না। কিন্তু আমরা নির্বাচন করতে প্রস্তুত এবং সে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে।

তিনি আরও বলেন, ২৮ তারিখের পর তারা রাস্তায় নেই। আর যারা তাদের হয়ে সরকারকে ধমক দিত, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে যারা স্যাংশনের ভয় দেখাত তাদের সে বিদেশি প্রভু পশ্চিমা মিত্ররা আজ রাজনৈতিক দলের দরজায় দরজার ঘুরছে এবং বলছে শর্তহীন সংলাপের কথা। আমরা বলছি, তাদের একদফা দাবি পরিহার করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন- জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলিপ বড়ুয়া, গণতান্ত্রিক পার্টির সভাপতি ড. শাহাদাৎ হোসেন, ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুকসহ ১৪ দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X