বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় নারী মাদককারবারিসহ আটক ২

নারী মাদককারবাবিসহ দুজনকে আটক করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা
নারী মাদককারবাবিসহ দুজনকে আটক করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা

বরগুনায় এক নারী মাদককারবাবিসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি বশিরুল আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পৃথক অভিযানে ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের দফাদার বাড়ির নজরুল ইসলামের ছেলে সাগর ও অপর এক অভিযানে ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামের বাদল ফরাজীর স্ত্রী তাসলিমা ওরফে রানীকে মাদকসহ আটক করে ডিবি পুলিশের সদস্যরা।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি বশির আলম কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া স্ট্যান্ড থেকে সাগরকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অন্যদিকে, বিকেল ৫টায় অপর এক অভিযানে একই ইউনিয়নের জাকিরতবক গ্রাম থেকে তাসলিমা ওরফে রানীকে ৩১০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। সাগর বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বধূ ঠাকুরানী গ্রামে নানা এবিএম সিদ্দিকের বাড়িতে থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি আহত

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

১০

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

১১

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১২

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১৩

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১৪

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৫

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

১৬

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১৭

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১৮

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১৯

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

২০
X