বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে পুলিশসহ আহত ৩১

বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা
বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে অবরোধের পক্ষে-বিপক্ষে মিছিল করা নিয়ে আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় দলের নেতাকর্মী এবং পুলিশের ওসিসহ ৩১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের ৪ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নতুন করে যেন সংঘাতের সৃষ্টি না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির পক্ষ থেকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি মিছিল বের করা হয়। মিছিলটি এগিয়ে যাওয়ার সময় পেছনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের উপজেলা কমিটির সহসভাপতি শাহ জামাল সিরাজীর নেতৃত্বে অবরোধবিরোধী অপর একটি মিছিল বের করা হয়। পরস্পরবিরোধী মিছিলে পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এর পরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ বেধে যায়। এ সময় মহাসড়কের আশপাশের বেশকিছু দোকানে ভাঙচুর করা হয়। পরে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।

সংঘর্ষের পর শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনা উসকানিতে হামলা চালায়। এতে আমাদের দলের ১৫ নেতাকর্মী আহত হন।

অপরদিকে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, তাদের দলের নেতাকর্মীরা শান্তির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল এবং ককটেল নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের দলের ১১ নেতাকর্মী আহত হয়েছেন।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অবরোধ সমর্থকদের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে তিনিসহ পুলিশ বাহিনীর ৫ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। নতুন করে কেউ যেন সংঘাতে জড়াতে না পারে সেজন্য আমাদের সতর্ক অবস্থান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১০

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১১

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১২

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৩

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৪

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৫

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৭

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৮

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১৯

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

২০
X