বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

সেই ওসির বদলি!

ওসি আবু তাহের। ছবি : কালবেলা
ওসি আবু তাহের। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি আবু তাহেরকে বদলি করা হয়েছে। ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে জানা না গেলেও কালবেলায় ‘দলবল নিয়ে অন্যের ধান কেটে নিল চেয়ারম্যান চেয়ে রইল পুলিশ’ এমন শিরোনামের একটি সংবাদ প্রকাশের দুই দিন পর আলফাডাঙ্গা থানার ওসি পদে রদবদলের ঘটনা ঘটল।

ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাজাহান ওসি আবু তাহেরকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর সকালে আলফাডাঙ্গা উপজেলার মহিষারগোপে সৌদি প্রবাসী দবির মোল্লার জমি থেকে ধান কেটে নিয়ে যায় উপজেলার ৩নং ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল ও তার দলবল। পরে জাতীয় পুলিশ সেবা ৯৯৯ এ ফোন করে আলফাডাঙ্গা থানা পুলিশের দ্বারস্থ হয় দবির মোল্লা। কিন্তু পুলিশের উপপরিদর্শক আকবর আলী ভূইয়া ও সঙ্গীয় ফোর্সের সামনেই চেয়ারম্যান বুলবুল ধান কেটে নিয়ে যায়। তবে এ সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনাটি নিয়ে কালবেলায় গত ১০ নভেম্বর তথ্যভিত্তিক একটি ভিডিও সংবাদ প্রকাশ করলে সংবাদটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনার একপর্যায়ে গত ১২ নভেম্বর ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহাজান স্বাক্ষরিত একটি বদলি আদেশের মাধ্যমে ওসি আবু তাহেরকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শাজাহান কালবেলাকে বলেন, ‘এটা নিয়মিত বদলির একটা অংশ।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X