শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

অবরোধে শ্রীমঙ্গলে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি : কালবেলা
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ। এদিকে অবরোধকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সিলেটের শ্রীমঙ্গলে সতর্ক অবস্থানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এ টহলে নেতৃত্বে আছেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

এ ছাড়া শহরে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে। জোরদার করা হয়েছে টহল।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, বিজিবির একটি চৌকস দল এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে শ্রীমঙ্গল উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস ছাড়া স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X