মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে আগুন

পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ঘিওরে পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ বারান্দায় রাখা প্লাস্টিকের চেয়ারে আগুন জ্বলতে দেখতে পান বিদ্যালয়ের নৈশপ্রহরী মাসুম মিয়া। এরপর তিনি পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন।

নৈশপ্রহরী মাসুম মিয়া জানান, বিদ্যালয়ের এক তলা ভবনের অফিস কক্ষে রাতে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য পাশের মসজিদে যান। সে সময় স্কুলের ফটক তালাবদ্ধ ছিল। নামাজ শেষ করে স্কুলে এসে দেখতে পান বিদ্যালয় ভবনের ভেতরে ধোঁয়া। বারান্দায় গিয়ে প্লাস্টিকের চেয়ারে আগুন জ্বলতে দেখেন। এরপর তিনি পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে চারটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ধোঁয়ায় বিদ্যালয়ের দেয়াল কালচে হয়ে গেছে।

তিনি আরও জানান, তালাবদ্ধ থাকলেও বারান্দার লোহার গ্রিলের ফাঁক দিয়ে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। পরে বিষয়টি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বলেন, ‘আজ সকালে নৈশপ্রহরীর কাছ থেকে খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান। তার ধারণা, দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে।’

এ ব্যাপারে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, ‘বিদ্যালয়ে আগুনের বিষয়টি আমার জানা নেই।’

ঘিওর থানার ওসি আমিনুর রহমান বলেন, খবর পেয়ে সকালে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয় ভবনটি তালাবদ্ধ ছিল। মশার কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অন্য কোনোভাবে আগুন লাগতে পারে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১০

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১১

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১২

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৩

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৪

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৫

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৬

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৭

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৯

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

২০
X