ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

ময়মনসিংহে আ.লীগে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা
ময়মনসিংহে আ.লীগে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক বিএনপির কর্মী সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেন উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।

সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজহারুল মোজাহিদ সরকারের ভাই বিএনপি নেতা মোশাররফ মোজাহিদ ও মোজহারুল মোজাহিদের নেতৃত্বে ওই অর্ধশতাধিক বিএনপি কর্মী সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মোজাহিদ সরকার, বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বাতেন খান প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান কালবেলাকে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা তাদের বরণ করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন আ.লীগে যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১০

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

১১

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

১২

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

১৪

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১৫

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১৬

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১৭

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১৮

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৯

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

২০
X