চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেকে এনে শিক্ষককে মারধর করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী

দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা
দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে ডেকে এনে শিক্ষককে মারধর করল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামে দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. সাব্বির হোসেন। সে চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের বাবলুর ছেলে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) লাঞ্ছিত সেই শিক্ষক (৩৯) চাটখিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ নভেম্বর) বেলা ১টার সময় মাদ্রাসার ক্লাস নেওয়ার সময় অভিযুক্ত সাব্বির সংশ্লিষ্ট শিক্ষককে মাদ্রাসার আরেক ছাত্রের মাধ্যমে ডেকে আনেন। এরপর অভিযুক্ত শিক্ষার্থী তার মায়ের উপস্থিতিতেই শিক্ষককে উপর্যুপরি লাথি মেরে রড দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। এ সময় ওই শিক্ষকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এ সময় ওই শিক্ষক দৌড়ে আত্মরক্ষা করেন।

লাঞ্ছিত সেই শিক্ষক কালবেলাকে বলেন, ‘দীর্ঘ ১৪ বছর ধরে আমি শিক্ষকতা করে আসছি। সাব্বিরকে তার উচ্ছৃঙ্খল আচরণের জন্য শিক্ষক হিসেবে বিভিন্ন সময় অন্যান্য শিক্ষকদের মতো আমিও সতর্ক করে আসছি। সেই ক্ষোভ থেকে সে এভাবে আমার ওপর হামলা করে থাকতে পারে।’

স্থানীয়রা জানান, অভিযুক্ত সাব্বির হোসেন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তার নেতৃত্বে মাদ্রাসা এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয়। কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে সাব্বির মাদ্রাসা এলাকায় প্রায় সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণের পাশাপাশি রাস্তায় মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করারও অভিযোগ রয়েছে। অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে কয়েকবার সে এই মাদ্রাসা থেকে বহিষ্কৃত হলেও তার পিতা-মাতা ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তার বহিষ্কার আদেশ বাতিল করে তাকে আবারও মাদ্রাসায় পড়ার সুযোগ দেওয়া হয়েছিল।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্ত সাব্বিরসহ কিশোর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত সাব্বিরের মা সালমা আক্তার নিজেও এই ঘটনায় তার ছেলের বিচার চান। ঠিক কী কারণে তার ছেলে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিজেও বুঝতে পারছেন না বলে জানান।

এই ঘটনায় বেসরকারি কলেজ শিক্ষক সমিতি চাটখিল উপজেলার শাখার সভাপতি আবু তৈয়ব, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার সভাপতি মো. মোরশেদ আলম স্বপন এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন চাটখিল উপজেলা শাখার সভাপতি মামুন হোসেন নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১০

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১১

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১২

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৩

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৪

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৫

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৬

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৭

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৮

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৯

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

২০
X