চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

১২৮ দিনে কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

১২৮ দিনে কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

মাত্র ১২৮ দিনে পবিত্র কোরআন মুখস্ত করে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার ৯ বছরের এক শিশু। সবাই তাকে এখন হাফেজ সাইফ বলেই ডাকে। তার আসল নাম সাইফ মাহমুদ।

চান্দিনা উপজেলার সাতবাড়িয়ার মাদ্রাসা দারুল উলুম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এই বিভাগ থেকেই সে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ মাহমুদের ছেলে সাইফ। মাত্র ৯ বছর বয়সে তার এই কৃতিত্বে খুশি বাবা-মা, শিক্ষক ও স্বজনরা। তাদের আশা, সাইফ ইসলামী ব্যক্তিত্ব হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

তার ওস্তাদ হাফেজ মাসুদুর রহমান বলেন, এমন ছাত্র আমি এর আগে পাইনি। সে প্রতিদিন এসে জিজ্ঞেস করত কত পৃষ্ঠা পড়বে। আমি বলে দিতাম। একটা সময় বাড়াতে বাড়াতে ৮ পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলেছি- সে তাও শেষ করতে সক্ষম হয়েছে। এমন অসাধারণ মেধাবী ছাত্র পেয়ে আমি খুবই আনন্দিত।

এসময় হাফেজ মাসুদুর রহমান আরও বলেন, তার খেলাধুলা ও দুষ্টুমিতে তেমন মন ছিল না। দুপুরে সব শিক্ষার্থীরা যখন ঘুমাত সেও ঘুমাত। কিন্তু সবার আড়ালে কখন সে ঘুম থেকে উঠে আবার পড়া শুরু করত তা বুঝতাম না। এভাবে সে অন্যসব ছাত্রের চেয়ে অনেক এগিয়ে গেছে।

মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মুফতি এনামুল হক বলেন, প্রথমে যখন সাইফের পরিবার তাকে নিয়ে আসে আমি সোজা নিষেধ করেছি। কারণ এত ছোট বাচ্চা একা থাকা সম্ভব নয়। কিন্তু তখনই এই বাচ্চার আগ্রহ ছিল। সে ভর্তি হয়ে এখানে থাকবে বলে জানায়। এরপর আমিও সম্মতি দেই। সে তার গ্রুপের অন্য সবার চেয়ে ছোট। সাধারণত তিন বছর লাগে হাফেজ হতে। মেধাবী কিছু ছাত্র একবছর বা তার কম সময়ে শেষ করে ফেলে। কিন্তু হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট একটি শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত। আমরা শুধু তার কৃতিত্বের জন্য আলাদা সংবর্ধনা অনুষ্ঠান করব। যাতে অন্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়।

সাইফের বাবা আরব আমিরাত প্রবাসী আব্দুল্লাহ মাহমুদ বলেন, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়। সাইফ মাত্র ৯ বছর বয়সে অল্প সময়ে পূর্ণ কোরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করেছে। এজন্য আল্লাহর নিকট শুকরিয়া জানাই। আমি আবেগাপ্লুত। পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাইফ যেন ইসলাম সম্পর্কে জেনে আলোকিত মানুষ হতে পারে সেজন্য জন্য সবার কাছে দোয়া চাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X