টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১১:৩৯ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে হামলায় শ্রমিক নেতার মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাজীপুর মহনগরীর গাজীপুরা সাতাইশ বাগানবাড়ি এলাকায় হামলায় মো. শহিদুল ইসলাম ওরফে শহীদ (৫০) নামে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার (২৫ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মো. শহিদুল ইসলামের সহকর্মীরা অভিযোগ, শ্রমিকদের পক্ষে বেতনভাতা নিয়ে কথা বলায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তার মৃত্যু হয়। হামলায় আরও দুই নেতা আহত হয়েছেন।

জানা গেছে, নিহত মো. শহিদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাট্রায়াল ওয়ার্কাস ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার আজগর আলীর ছেলে। হামলায় আহত হলেন মো. মোস্তফা কামাল (২৫) ও আহমেদ শরীফ (৩৫) নামের দুই নেতা।

স্থানীয় শ্রমিক ও তার সহকারীরা জানান, গাজীপুরের সাতাইশ বাগানবাড়ি এলাকায় প্রিন্স জেকার্স সোয়েটার লিমিটেড নামের পোশাক তৈরি কারখানার শ্রমিকদের চলতি মাসসহ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ঈদের বোনাসও দেওয়া হয়নি। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাট্রায়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শহিদুল ইসলাম মালিক পক্ষের সঙ্গে কথা বলছিলেন। রোববার শ্রমিকদের বকেয়া এবং ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সারাদিন অপেক্ষা করিয়ে বেতন বোনাস তারা দেয়নি। রাত ৯টার দিকে শহিদুল ইসলামসহ তিনজন কারখানা থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে অবস্থান করা অবস্থায় ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসীদল তাদের ওপর হামলা চালায়। এ সময়ে তারা তিনজনই গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকার তায়রুন্নেছা ম্যামোরিয়াল মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহআলম জানান, এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ায়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১০

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১১

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১২

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৩

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৪

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৫

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৬

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৭

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৮

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৯

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

২০
X