মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মশাল মিছিল

সন্ধ্যায় মশাল মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সন্ধ্যায় মশাল মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে দ্বিতীয় দিন সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, অবৈধ তপশিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছে। দাবি না মানা পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে বিএনপির ডাকে হরতালের দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বিতীয় দিনের হরতাল শেষ হয়েছে। মহাসড়কে হরতালের তেমন প্রভাব পড়েনি। যান চলাচল স্বাভাবিক ছিল। সড়কের বিভিন্ন স্পটে পুলিশ দায়িত্বে রয়েছে। কেউ কোথাও মিছিল করেছে এমন বিষয় জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

১০

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

১১

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১২

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

১৩

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

১৪

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

১৫

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

১৬

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

১৭

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১৮

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১৯

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

২০
X