লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাশরাফির নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের দুই নেতা

মাশরাফির নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের দুই নেতা। ছবি : কালবেলা
মাশরাফির নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের দুই নেতা। ছবি : কালবেলা

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল) আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তবে একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আরও দুই নেতা।

মাশরাফির নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দেওয়া দুজন হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী ও নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বুয়েটের প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ।

এর মধ্যে বাপ্পী ২০১৪ সালে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পরে ওয়ার্কার্স পার্টিকে সেই আসন ছেড়ে দেওয়া হয়। এবার তারা দুজনই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

জলঢাকায় ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১০

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১১

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

১২

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

১৩

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১৪

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১৫

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১৬

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৭

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৮

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৯

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

২০
X