উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ২। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ২। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার নাইমুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুজনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X