কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার সঙ্গে দেখা করায় পিটুনি, তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জের ম্যাপ।
নারায়ণগঞ্জের ম্যাপ।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তার বাড়ির লোকজনের পিটুনিতে আহত পান্থ চন্দ্র দাস (১৭) নামে এক তরুণ চিকিৎসাধীনে মারা গেছে।

রোববার (২৫ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পান্থ গোপালদী পৌরসভার কলাগাছিয়া রত্মগরদী এলাকার বকুল চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় বাজারে নরসুন্দর হিসেবে কাজ করত।

গত ২১ জুন পান্থ তার প্রেমিকা একই গ্রামের শতাব্দী চন্দ্র দাসের সঙ্গে বাড়ির পাশে দেখা করতে গেলে শতাব্দীর পরিবারের লোকজন তা দেখে ফেলে। ওই সময় পান্থ পালিয়ে গেলেও পরে তাকে বাসা থেকে ডেকে এনে বেধড়ক পিটুনি দেয় শতাব্দীর পরিবার। গুরুতর আহতবস্থায় পান্থকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবণতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ দিন চিকিৎসাধীন থেকে রোববার রাতে পান্থ মারা যায়।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X