লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফাঁস দিয়ে আত্মহত্যা করল ষাটোর্ধ্ব ধর্ষণ মামলার আসামি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ধর্ষণ মামলার আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে এক মাস পালিয়ে থাকার পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ষাটোর্ধ্ব আবুল কাশেম নামে এক বৃদ্ধ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা সদরে এনে বুধবার মরদেহের ময়নাতদন্তের পর ঘটনা জানাজানি হয়।

মৃত আবুল কাশেম লালমনিরহাটের আদিতমারীতে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বৃদ্ধ আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় এক মাস আগে আদিতমারী থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। তবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

অবশেষে মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরের ভেতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, ওই বৃদ্ধের নামে থানায় ধর্ষণ মামলা আছে। মামলার পর থেকেই পলাতক ছিল। ধারণা করা হচ্ছে সে লজ্জায় আত্মহত্যা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৩

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৪

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৫

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৬

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৭

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৮

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৯

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

২০
X