কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের পর দিন মিলল প্রবাসফেরত যুবকের মরদেহ

প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় প্রবাসফেরত যুবক সাগর দাস (২৫)। পর দিন সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে থানা পুলিশ নিহতের লাশের সুতরহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক বিকারগ্রস্ত হয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

সাগর দাস (২৫) বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের সনত দাসের দ্বিতীয় ছেলে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সাগর দাস বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার (২২ নভেম্বর) সকালে তার বাড়ির পূর্ব দিকের খালের পাড়ে স্বজনরা একটি গাছের সঙ্গে গলায় সাদা রশিতে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান।

পারিবারিক সূত্রে জানা গেছে , সাগর দাস মানসিক রোগী ছিল। প্রবাসে থাকা অবস্থায় তার মানসিক সমস্যা দেখা দিলে সে দেশে ফিরে আসে।

বড়লেখা থানার এএসআই আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগর দাস আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১১

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১২

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৩

কমলো ফার্নেস অয়েলের দাম

১৪

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

১৫

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

১৬

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

১৭

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

১৮

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৯

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

২০
X