চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাকে হত্যার ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় মাকে হত্যার ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় মাকে হত্যার ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের আহসান হাবিব ওরফে আসান আলির ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের জবেদা খাতুনের সঙ্গে ছেলে মুকুল হোসেনের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন কলহ চলছিল। এরই জের ধরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে ধারালো অস্ত্র দিয়ে জবেদা খাতুনকে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলে জবেদা খাতুন মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আলাউদ্দিন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান মুকুল হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

২১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কোর্ট হাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১০

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১১

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১২

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

১৪

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

১৫

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

১৬

নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক

১৭

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

১৮

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার

১৯

লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা

২০
X