চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জরিমানার পরও গোপনে বিয়ে, গৃহবধূর আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নোয়াখালীর চাটখিল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নিহত ফাতেমা আক্তার মরিয়ম (১৭) তার স্বামীর বাড়ির ওয়াশরুমে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। পরে মৃতের শাশুড়ি বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

নিহত ফাতেমা আক্তার মরিয়ম (অর্পিতা) চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহ নিয়ামতপুর গ্রামের বেল্লাল হোসেনের কনিষ্ঠ মেয়ে। নিহতের স্বামী উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিংবাহুড়া গ্রামের আনোয়ার উল্লাহ চেরাং বাড়ির ফারুক আহমেদের ছেলে ইতালি প্রবাসী রহিমুল ইসলাম রুবেল।

এর আগে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের অভিযোগে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি কনে ও বর পক্ষকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করে চাটখিল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্টের জরিমানার শিকার হওয়ার কয়েক দিনের মাথায় ফেব্রুয়ারি মাসে গোপনীয়তার সঙ্গে তারা এই বিয়ে সম্পন্ন করেন।

নিহতের মা বালি আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পারিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগে মেয়েকে গর্ভ ধারনের চার মাসের মাথায় জোরপূর্বক গর্ভপাত করানো হয়। আমি এর বিচার চাই।

চাটখিল থানার ওসি ইমদাদুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, চাটখিল থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ না করায় মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে প্রেরণ করা হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X