বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীর শ্লীলতাহানির দায়ে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীতে শ্লীলতাহানির অপরাধে জহুরুল ইসলাম (৩৮) নামে এক শিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি এলাকায় কোচিং সেন্টার খুলে শিক্ষার্থীদের পড়াতেন।

রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম অনেক আগে থেকেই বাদীর মেয়েকে প্রাইভেট পড়াত। সে এলাকায় কোচিং সেন্টার খুললে সেখানে তাকে ভর্তি করানো হয়। চলতি বছরের আগস্ট মাসে কোচিং করতে গেলে ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে শিক্ষক জহুরুল ইসলাম। এ বিষয়ে সতর্ক করলে বাবা ও মেয়েকে হত্যার হুমকি দেন তিনি। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাঘা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেননি। পরে কোর্টে তারা মামলা দায়ের করলে তার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই মামলায় আসামিকে নারী ও শিশু নির্যাতন আইন ২০১০ এর ১০ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X