বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর গ্রেপ্তার

বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) ভোর রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর আলমের নামে বগুড়া সদর থানায় ১৫টি মামলা রয়েছে। বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। তিনি গ্রেপ্তার এড়াতে ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। শনিবার (২৫ নভেম্বর) ভোরে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত শাহাদত হোসেন সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলামসহ নেতারা এক বিবৃতিতে যুবনেতা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X