বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
গাংনী প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল সারাতে গিয়ে ব্ল্যাকমেইলের শিকার গৃহবধূ

চপল মোবাইল সেন্টারে মোবাইল মেরামত করতে দেন ভুক্তভোগী। ছবি : কালবেলা
চপল মোবাইল সেন্টারে মোবাইল মেরামত করতে দেন ভুক্তভোগী। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী বাজারের কাথুলী মোড়ে চপল মোবাইল সেন্টারে একটি মোবাইল মেরামত করতে দেন এক গৃহবধূ। পরে সেই মোবাইল থেকে গৃহবধূর ব্যক্তিগত একান্ত মুহূর্তের ছবি সরিয়ে বিভিন্ন কুপ্রস্তাব ও হুমকি দেয় মোবাইল সেন্টারের মালিক।

এ ঘটনায় মেহেরপুরের গাংনী থানা পুলিশ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যারাতে দুজনকে আটক করলেও গভীর রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবারসহ সচেতন মহলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে আটকদের বিরুদ্ধে আইন বহির্ভূত কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানান, মাস দুয়েক আগে গাংনী বাজারের কাথুলী মোড়ে চপল মোবাইল সেন্টারে একটি মোবাইল মেরামত করতে দেন ওই গৃহবধূ। সে সময় তাকে ঘণ্টাখানেক সময় লাগবে বলে জানান দোকান কর্মচারী সাইফ উদ্দীন। পরে ফোনটি গৃহবধূকে দিয়ে দেয় সে। গত পাঁচ দিন আগে গৃহবধূর ছবি দিয়ে নাবিল নামের একটি ফেসবুক আইডি খুলে ওই গৃহবধূর কাছেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। ভুক্তভোগী গৃহবধূ কিছু বুঝে উঠতে না পেরে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেন। পরে নাবিল নামের আইডি থেকে ওই গৃহবধূর মেসেঞ্জারে তার স্বামীর সাথে থাকা অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠায় ও কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব না মানলে সোশ্যাল মিডিয়ায় এসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ তার পরিবারকে জানালে তারা মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে যান এবং গাংনী থানায় একটি জিডি করেন। অন্যদিকে, বিষয়টি জানাজানি হলে গৃহবধূর পক্ষের লোকজন ফুঁসে ওঠে। বিভিন্নভাবে খোঁজ নিয়ে ও ঘটনা পর্যালোচনা করে ওই গৃহবধূর পরিবার শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা রাতে সু-কৌশলে চপল মোবাইল সেন্টারের মালিক চপল হোসেন ও কর্মচারী সাইফ উদ্দীনকে প্রমাণসহ হাতে নাতে ধরতে সক্ষম হয়। এ সময় উভয়পক্ষ বাক-বিতণ্ডতায় জড়িয়ে পড়লে গাংনী বাজার কমিটির লোকজন চপল ও তার কর্মচারী সাইফ উদ্দীনকে বাজার কমিটির অফিসে নিয়ে পুলিশে খবর দেন। পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে গেলেও গভীর রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।

গৃহবধূর স্বামী জানান, আমার স্ত্রীকে ভয়েজ কলে রাতে গোপনালাপ করার প্রস্তাব দেওয়া হতো এবং কথা না বললে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। এসব ভয়েজ রেকর্ড ও ভুয়া ফেসবুক আইডি পুলিশকে দেওয়া হয়। সেই সাথে শুক্রবার রাতেই মামলা করার জন্য একটি অভিযোগ দেওয়া হয়। কিন্তু অভিযোগ আমলে না নিয়ে আটকদের ছেড়ে দেওয়া হয়। এখন গোটা পরিবারই হুমকির মুখে।

এ ব্যাপারে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, অভিযোগকারী যে আবেদন ও ধারা উল্লেখ করেছেন সেটি পর্নোগ্রাফি আইন। কিন্তু আটকদের অপরাধ ওই আইনে নয়। এদের কাছ থেকে তেমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডর প্রমাণও মেলেনি। তাই ছেড়ে দেওয়া হয়েছে। তবে গৃহবধূর পক্ষ থেকে যে জিডি করা হয়েছে তা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আটকদের ছেড়ে দেয়া হলেও ওই গৃহবধূর জিডি তদন্ত করা হচ্ছে। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশের এ বক্তব্যের সাথে ভুক্তভোগী পরিবারের লোকজন দ্বিমত পোষণ করেছেন। তাদের দাবি, ম্যাসেঞ্জারে যে ভয়েসে কুপ্রস্তাব ও ব্ল্যাকমেইলিং করার হুমকি দেওয়া হয়েছে সেই ভয়েস সাইফের বলে পুলিশের সামনেই প্রমাণ হয়েছে। এর পরেও কীভাবে পুলিশ প্রমাণ পেল না সেই ধোঁয়াশা কাটছে না পরিবারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১০

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১১

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১২

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৩

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৫

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৬

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৭

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৮

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৯

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

২০
X