সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১১:৫১ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করা হলো না মাহতাবের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ছুটি পেয়েই স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মস্থল ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন পোশাক শ্রমিক মাহতাব মোল্লা (২৭)। নিজ জেলা সিরাজগঞ্জে আসার পরই ট্রাকচাপায় প্রাণ গেল তার। এতে আহত হন মোটরসাইকেলের অপর আরোহী উজ্জ্বল শেখ (২৮)।

মঙ্গলবার (২৭ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহতাব মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরা চিথুলিয়া গ্রামের আবদুর রহিম মোল্লার ছেলে। আহত উজ্জ্বল শেখ একই গ্রামের মৃত আনছার শেখের ছেলে। তিনি ঢাকায় হেলথ কেয়ারের কর্মচারী।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, ছুটি পেয়ে ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ করতে মাহতাব মোল্লা ও উজ্জ্বল শেখ মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তারা বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় এলে মোটরসাইকেলটিকে পেছন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহতাব। আহত হন অপর আরোহী উজ্জ্বল। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X