বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় অটোরিকশা-ভটভটির সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩ 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

বগুড়া সদরে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুদের মা ও বাবা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মণ্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলো আশা মণি (৭) ও তার ছোট বোন খাদিজা (২)। এ দুর্ঘটনায় তাদের বাবা রাশেদ শেখ (২৭) ও মা জ্যোৎস্না বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। এ ছাড়া নিহত অপরজন হলেন সিএনজিচালক আমিনুর ইসলাম তোতা। তিনি কাহালুর নারহট্ট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের এসআই ইমতিয়াজ আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে কাহালু থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমিনুর ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চার সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ছাড়া সিএনজি চালকের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১১

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১২

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৩

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৪

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০
X