হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে অসুস্থ বিএনপি নেতা জি কে গউছ

বিএনপি নেতা জি কে গউছ। ছবি : কালবেলা
বিএনপি নেতা জি কে গউছ। ছবি : কালবেলা

হবিগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আলহাজ জি কে গউছ। হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মাসুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কারা কর্তৃপক্ষ বলেছেন বিধি অনুযায়ী তাকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মাসুদ হাসান জানান, তিনি বেশি অসুস্থ না। গুরুতর কিছুই না। পূর্বের ব্যথা আছে। আমরা রেগুলোর মনিটরিংয়ে রাখা হয়েছে। কারাবিধি অনুযায়ী যতটুকু সুবিধা পাওয়ার কথা রয়েছে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কারা হাসপাতালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তাতে কোনো উন্নতি হচ্ছে না, তিনি ব্যথায় কাতরাচ্ছেন বলে জানিয়েছেন জি কে গউছের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন।

অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, মামলাসংক্রান্ত কাজে আমি কারাগারে গিয়ে আলহাজ জি কে গউছের সঙ্গে স্বাক্ষাৎ করেছি। তিনি আক্ষেপ করে বলেছেন- রাজনৈতিক যড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় একাধিকবার জেল খেটেছি, এখনও কারাগারে আছি। এতে আমার কোনো দুঃখ নেই।

আফজাল হোসেন আরও বলেন, ২০১৫ সালে কারাগারে জি কে গউছের পিটে ছুরিকাঘাত করা হয়। যার ক্ষত তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন। তিনি ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু কারাগারে থাকার কারণে পিটের সেই ব্যথা আবারও বেড়েছে। ইতোমধ্যেই কারা হাসপাতালের চিকিৎসক ডা. তানভির রব শুভ চিকিৎসা দিচ্ছেন। তিনি সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু একজন ডিভিশনপ্রাপ্ত বন্দি হওয়ার পরও জি কে গউছ তার প্রাপ্ত সু-চিকিৎসা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

গত ২৯ আগস্ট ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি হবিগঞ্জ কারাগারে রয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) কারাগারে জি কে গউছের ৯১ দিন অতিবাহিত হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১০

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১১

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১২

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৩

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৪

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৫

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

২০
X