চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর-৪ আসনে সাংবাদিক শফিকের নৌকার বিপরীতে জালাল ও সাজ্জাদ

আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সাংবাদিক শফিকুর রহমানের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেনে সিআইপি জালাল আহমেদ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শেখ সাজ্জাদ রশিদ সুমন লড়বেন। তারা সকলেই যার যার কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিয়ে জনগণের কাছে ভোট প্রত্যাশা করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের পৃথকভাবে নিজেদের প্রার্থিতার কথা জানিয়েছেন জালাল ও সাজ্জাদ।

জানা যায়, সাংবাদিক শফিকুর রহমান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বর্তমান সংসদ সদস্য এবং এবারো তিনি দলের মনোনীত নৌকার প্রার্থী। ইতোমধ্যেই তার নাম দলীয় মনোনয়নে ঘোষণার পর ফরিদগঞ্জে মিষ্টি বিতরণ ও মিছিল করে উল্লাস প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পর পরই এবার নৌকার মনোনয়নপ্রত্যাশী থাকা কাতার আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি জালাল আহমেদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার বিষয়টি স্পষ্ট করেন। তার পক্ষে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র তার বড় বোন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম সংগ্রহণ করেছেন বলেও তিনি নিশ্চিত করেছেন। অপরদিকে এই একই আসনে এবার জয়ের জন্য লড়ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ বলেন, দলীয় সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে এবং বিদ্রোহী প্রার্থী বলে কিছু নেই। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদ নির্বাচনকে সবাই মিলে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করতে চাই বলেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এই নির্বাচনে জনগণের ভোটে জয়লাভের মধ্য দিয়ে ফরিদগঞ্জকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে কাজ করব।

নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, মানুষ এখন শুধু পরিবর্তন চায়। যদি ভোটের পরিবেশ ঠিক থাকে এবং জনগণ সুন্দরভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে লাঙ্গল মার্কার জয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।

এ বিষয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান বলেন, আমার নির্বাচনী এলাকার নেতাকর্মী এবং জনগণ সবাই নৌকার পক্ষে রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজার রাখতে সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকাকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১০

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১১

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১২

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৩

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৪

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৫

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৬

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৭

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৮

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৯

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

২০
X