সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র। দেশটি সুষ্ঠু নির্বাচন আশা করে। আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জেয়ারত শেষে কালবেলাকে তিনি এসব কথা বলেন।

কালবেলার সিলেট জেলা প্রতিনিধির অপর প্রশ্নের জবাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পিটার হাস ছুটিতে গিয়েছিলেন। সবারই ছুটির প্রয়োজন হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গত নির্বাচনে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন একে আবদুল মোমেন। এর আগে টানা দুই মেয়াদে এ আসনের সংসদ সদস্য ছিলেন মোমেনের অগ্রজ, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত। স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে, ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব ও মর্যাদা বহন করে।

এদিকে এর আগে সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমাদের বন্ধুদেশ যারা তারা অনেক সময় আমাদের উপদেশ দেয়, যেটা ভালো সেটা গ্রহণ করি। অন্যের যদি ভালো উপদেশ থাকে সহায়ক নির্বাচনের জন্য, আমরা এটাকে স্বাগত জানাই। বিশেষ করে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা। সম্প্রতি তারা বলছে, সংঘাতমুক্ত নির্বাচন চায়। আমরাও চাই। কিন্তু সেটা আমরা একা পারব না। আমরা চাইব না, বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। তবে সহায়কের ভূমিকা পালন করলে স্বাগত জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X