ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধ বাবা খুন, ছেলে পলাতক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে আব্দুল আজিজ (৭০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে নিহত আজিজের সঙ্গে তার বড় ছেলে নুর ইসলামের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেন। সেই কোপে আব্দুল আজিজ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় দৈনিক কালবেলাকে বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

কোয়ার্টারে মেসিদের সামনে আরেক ‘ভোজিনহা’

জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত

গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

অপ্রাপ্ত বয়সে প্রেম-বিয়ে / ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর...

১০

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই, উৎকণ্ঠায় নদীতীরের মানুষ

১১

সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

১২

এবার ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবিত ২০ গ্রাম

১৩

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস এ্যানির

১৪

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

১৫

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

১৬

হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

১৭

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ কলেজ শিক্ষক

১৮

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

১৯

প্রতিবাদী গ্রামবাসীর বিরুদ্ধে মাদক কারবারির মামলা

২০
X