ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভৈরবে মোটরসাইকেলচাপায় ব্যাংক কর্মচারী নিহত

১০০ শয্যা বিশিষ্ট ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
১০০ শয্যা বিশিষ্ট ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেলচাপায় মো. নজরুল ইসলাম মামুন (৫২) নামের এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মামুন শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া সরকার বাড়ির মরহুম ফজলুল হক মেম্বারের ছেলে এবং ভৈরব বাজারস্থ সালাম প্লাজায় অবস্থিত আল আরাফা ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী ছিলেন।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, এটিএম বুথের ডিউটি শেষে তিনি বাড়ির উদ্দেশে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গিয়ে ওই অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে আসার পরই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X