ইমরান খান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে প্রার্থীদের আচরণবিধি ভাঙার হিড়িক

ধামরাইয়ে মনোনয়নপত্র জমা দিয়ে ফিরছেন এক প্রার্থী। ছবি : কালবেলা
ধামরাইয়ে মনোনয়নপত্র জমা দিয়ে ফিরছেন এক প্রার্থী। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ে ঢাকা-২০ আসনে মনোনয়ন জমা দিতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা, জাতীয় পার্টি ও এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকা জেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন প্রার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে উপজেলার পৌর শহরের রাস্তা দিয়ে নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদসহ তার সমর্থিত নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় নৌকার প্রার্থী প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করেন তিনি। এর এক ঘণ্টা পরেই স্বতন্ত্র প্রার্থী ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন তার দেড় শতাধিক নেতাকর্মীসহ মনোনয়ন জমা দিতে যান। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের একই অভিযোগ উঠে জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল খোকনের বিরুদ্ধেও।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে উপজেলার পৌর শহরের রাস্তা দিয়ে নৌকার প্রার্থী বেনজির আহমদসহ তার সমর্থিত নেতাকর্মী মিছিল করেন। এ সময় নৌকার প্রার্থীর সাথে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নৌকার প্রার্থী মিছিলের ১ ঘণ্টা পরেই স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন ও তার সমর্থিত নেতাকর্মী মিছিল করেন। মোহাদ্দেছের সাথে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এমপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলার পৌর শহরের রাস্তা দিয়ে প্রার্থীরা মিছিল করেন। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আমি ভেতরে ছিলাম। মনোনয়ন দাখিলের সময় আমার সামনে আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কোনো ঘটনা ঘটেনি। বাইরে কি হয়েছে আমি তা জানি না। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

১১

মেসি ম্যাজিক বনাম ইংল্যান্ডের রক্ষণব্যূহ: যেখানে হেরে গেলেন টুখেল

১২

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

১৩

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

১৪

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

১৫

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

১৬

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

১৭

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

১৮

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

১৯

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

২০
X