শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমা দেওয়ায় বহিষ্কার বিএনপির ২ নেতা

বহিষ্কৃত জায়েদুর রশিদ শ্যামল ও মোহাম্মদ আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত জায়েদুর রশিদ শ্যামল ও মোহাম্মদ আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে জেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন- শেরপুর জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল্লাহকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহসভাপতি এসএম শহিদুল ইসলাম। তিনি বলেন, তারা দলের সঙ্গে বেইমানি করেছে। সংগঠনের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তাই তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ শেরপুর-১ আসন থেকে বিএনএম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে জায়েদুর রশিদ শ্যামল শেরপুর-২ আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত তিন প্রার্থী এবং জাতীয় পার্টি, জাকের পার্টি, জাসদ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, বিএনএম, বিএসপি ও তৃণমূল বিএনপিসহ স্বতন্ত্র মিলে মোট ২২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি তো বিএনপির রাজনীতি করি না। আমাকে বহিষ্কার করলেই কি, না করলেই কি। অনেক দিন আগেই বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছি। আমি বর্তমানে বিএনএমের ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে আছি। সুস্থ ধারার রাজনীতি করতেই আমরা দল গঠন করেছি। বিএনপির বহিষ্কার তাদের ব্যাপার। অপরদিকে জায়েদুর রশিদ শ্যামলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

১০

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১১

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১২

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১৩

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১৪

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১৫

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৬

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

১৭

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১৮

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১৯

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

২০
X