কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জামাইকে ‘চোর’ আখ্যা দিয়ে হাতুড়িপেটা করে হত্যা

নিহত মো. খোকন মিয়া (৪৫) । ছবি : সংগৃহীত
নিহত মো. খোকন মিয়া (৪৫) । ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলায় শ্বশুরবাড়িতে জামাইকে আটকে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খোকন মিয়া (৪৫)। সে সুন্ধিরবন এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

জানা যায়, ২০ বছর আগে মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকায় বিয়ে করেন খোকন মিয়া। তাদের পরিবারে তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে থাকায় শনিবার (২ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে এসে খোকন মিয়া তার শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন। এ সময় দরজায় নক করলে শ্বশুরবাড়ির লোকজন চোর বলে খোকন মিয়াকে আটক করে বেঁধে রেখে রাতভর হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতন চালায়। সকালে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা নিহত খোকনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। শনিবার (২ ডিসেম্বর) দুপুুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যায়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত নিহত খোকনের শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিকে ধরতে পুলিশ কাজ করছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১০

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১২

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৪

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৫

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৭

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৮

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৯

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

২০
X