লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল, কারাগারে ২

দুই নিয়োগ পরীক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। ছবি : কালবেলা
দুই নিয়োগ পরীক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। ছবি : কালবেলা

কানের ভেতর বিশেষ কায়দায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় দুই নিয়োগ পরীক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- জেলার আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী এলাকার সুশীল চন্দ্র রায়ের ছেলে ধর্ম কান্ত রায় (৩৭) এবং একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম গোবদা এলাকার মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান (৩৭)।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৪৫টি ইউনিয়ন পরিষদে একজন করে ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ৪৫ জনকে নিয়োগ প্রদানের উদ্দেশে গত ২০১৭ ও ২০২০ সালে দুই ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আজ শনিবার (২ ডিসেম্বর) ছিল নিয়োগ পরীক্ষা। ওই নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৭০৪ জন চাকরি প্রার্থীর মধ্যে ৬৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় নিয়োগ পরীক্ষা শুরু হয়। এ সময় কেন্দ্রের ২০১নং কক্ষে কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মুঠোফোনে কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নের উত্তর শুনে খাতায় লিখছিল ১৮১নং রোলের পরীক্ষার্থী ধর্ম কান্ত রায় এবং ১০১নং কক্ষে ৬১নং রোলের পরীক্ষার্থী মেহেদী হাসান।

এ সময় পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় কানের ভেতরে লুকিয়ে রাখা দুটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে নিয়োগ কমিটির সদস্যরা। থানা পুলিশ তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের কানের ভেতরে লুকিয়ে রাখা ওই ইলেকট্রনিক ডিভাইস বের করেন। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষে থেকে স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন থেকে মামলার হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১১

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১২

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৩

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৪

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৫

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৬

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৯

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০
X