আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আ.লীগ নেতার বিএনএমে যোগদান 

বিএনএমে যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার (ডানে)। ছবি : কালবেলা
বিএনএমে যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার (ডানে)। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের বিএনএমেএর দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফর আলফাডাঙ্গা প্রবেশ করেন এবং নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সমর্থকদের নিয়ে যোগদান করেন সৈয়দ আশরাফ আলী বাশার।

আলফাডাঙ্গায় আগমনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিএনএমের দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরকে অভিনন্দন জানান।

আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার সতত্যা নিশ্চিত করে কালবেলাকে বলেন, ফরিদপুর-১ আসনে বিএনএমের দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে তাকে স্বাগতম ও অভিনন্দন জানিয়েছি, তার সঙ্গে থেকে নির্বাচন করবো।

বিএনএমে যোগদান কেনো করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা কারণ আছে। এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। আমি শুধু একা না, আমার কিছু সমর্থকও আমার সঙ্গে শাহ মোহাম্মদ আবু জাফরের নির্বাচন করবেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার কালবেলাকে বলেন, সে যদি প্রকৃত আওয়ামী লীগ হত তাহলে অন্য জায়গায় যেতে পারত না। ডাইরেক্ট সে নেমে গিয়েছে দলের বাইরে যা সংগঠন বহির্ভূত, শিগগিরই দলীয়ভাবে তাকে বহিষ্কার করা হবে।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন কালবেলাকে বলেন, বিগত পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন সৈয়দ আশরাফ আলী বাশার। আজ আবার বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনে বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের সঙ্গে তিনি যোগদান করেছেন। রোববার আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। ২০ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১০

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১১

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১২

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৩

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৪

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৫

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৬

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৭

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৮

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৯

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

২০
X