রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৩:৪৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
রায়পুরে ছাত্রলীগের নতুন সভাপতি

‘আমি নৌকার বিরুদ্ধে ভোট করেছি ’ 

হারুনুর রশিদ নয়ন। ছবি  : সংগৃহীত
হারুনুর রশিদ নয়ন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) উপজেলা ছাত্রলীগ এই কমিটি ঘোষণা করে। এতে হারুনুর রশিদ নয়নকে সভাপতি ও জাহিদ হাসান বিজয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র ছয় নেতার অভিযোগ, সভাপতি হারুনুর রশিদ গেল ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ মিন্টু ফরায়েজীর বিরুদ্ধে প্রকাশ্যে ভোট করেছেন। নৌকা ডুবানোর আহ্বান জানিয়ে নিজের বাবা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রায় প্রতিদিনই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।

বিষয়টি স্বীকার করে হারুনুর রশিদ বলেন, ‘আমি নৌকার বিরুদ্ধে ভোট করেছি সত্য। আমার বাবা আবদুর রশিদ মোল্লা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোটরসাইকেল মার্কার ভোট করি।’

দলীয় সূত্র জানায়, সম্প্রতি মোল্লারহাটে উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তখন মোহাম্মদ আলী খোকন বলেন, ‘আমি এ ইউনিয়নে নৌকার নির্বাচন করতে এসে ছাত্রলীগের একটি নেতাকর্মীকেও পাশে পাইনি। এখন কমিটির শীর্ষ পদে যেন এমন কাউকে পদায়ন করা না হয়। তাদের কিছু শাস্তি হওয়া প্রয়োজন। তবুও নতুন কমিটির সভাপতি করা হয়েছে বিতর্কিত হারুনুর রশিদকে।’

রায়পুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন, ‘সভাপতি হারুনুর রশিদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। তিনি নৌকার বিরুদ্ধে ভোট করেছেন কিনা তাও আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X