সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাকে পেটানোর ঘটনা ৫০ হাজারে দফারফা

কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার। ছবি : কালবেলা
কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিনকে মারধর করার ঘটনা ৫০ হাজার টাকায় দফারফা হয়ে গেছে। এর আগে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদারের বিরুদ্ধে ওই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে। সোমবার (৪ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিন।

উপজেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের মাধ্যমে অভিযুক্ত চেয়ারম্যান শাহিন হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চিকিৎসা খরচ বাবদ ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি দফারফা করেন। এ বিষয়ে আনছার কোনো মামলা করবেন না উল্লেখ করে দফারফায় সিদ্ধান্ত হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, আমি আনসারকে মারধর করিনি তাই দফারফার কেনো প্রশ্নই আসে না। ৫০ হাজার টাকায় দফারফার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো বিষয় আমার জানা নেই।

এদিকে দফারফার বিষয় জানতে চাইলে ভুক্তভোগী উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন বলেন, তারা আমাদের উপপরিচালককে (ডিডি) ফোন দিয়েছিলেন। শুনেছি জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিডি বিষয়টা সমাধান করার দায়িত্ব দিয়েছেন। তারা বিষয়টা সমাধান করছেন। আমি তো ডিপার্টমেন্টে চাকরি করি, একা মামলা করে তার কিছুই করতে পারব না।

৫০ হাজার টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিও শুনেছি, আমাকে ইউএনও স্যার ফোন দিয়ে বলেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, উপজেলা প্রশাসন বিষয়টা নিয়ে মামলা করতে চেয়েছে। ভুক্তভোগী কর্মকর্তা নিজেই মামলা করতে আগ্রহী নয়। মামলা করতে তার বিভাগীয় ডিডির অনুমতি নিতে হবে, এসব নানা কারণে তিনি মামলা করেননি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান শাহিন হাওলাদার তাকে মারধরের বিষয়টি স্বীকার করেছেন। টাকার বিনিময়ে দফারফার বিষয়ে আমার জানা নেই।

উল্লেখ্য, মারধরের ঘটনায় দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে ‘সরকারি কর্মকর্তাকে পেটালেন ইউপি চেয়ারম্যান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ২০২০ সালের একটি মামলা তুলে নেওয়ার জন্য কনকদিয়া ইউনিয়নের স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে গত রোববার রাতে তাকে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। এ ছাড়াও মারধরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X