কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে উড়োজাহাজের ১৭০ যাত্রীর ভোগান্তির ৩৪ ঘণ্টা

ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে সেটি যাত্রা করতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন মধ্যপ্রাচ্যগামী ১৭০ জন যাত্রী। পরে ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উড়োজাহাজটি বিমানবন্দর ত্যাগ করে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে বিদেশি বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়ার কথা ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তাসলিম আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে ত্রুটি ধরা পড়লে ফ্লাইটটি বাতিল করা হয়। এরপর ত্রুটি সারানোর জন্য বাইরে থেকে একজন প্রকৌশলী আনা হয়। মেরামতের পর ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছে। এরপর সেটি জেদ্দা যাবে।

জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজে তিনবার যাত্রী উঠিয়ে পরে আবার নামিয়ে দেওয়া হয়। ফ্লাইট বাতিলের পর সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭০ জন যাত্রীকে বিমানবন্দর থেকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি হোটেলে। এর আগে রাত ৯টার দিকে যাত্রীদের রাতের খাবার দেওয়া হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগ্রাবাদ এলাকার হোটেল থেকে যাত্রীদের ফের নেওয়া হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ত্রুটি ঠিক হলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০
X