সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিক্রি হলো না ‘ডলার’

বিক্রি হলো না ২৫ লাখের ‘ডলার’
বিক্রি হলো না ২৫ লাখের ‘ডলার’

২৫ লাখ টাকা দাম হাঁকানো ‘ডলার’ শেষ পর্যন্ত বিক্রি হয়নি। তবে বিক্রি না হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী মালিক নিজেই ডলারকে কোরবানি করবেন। আজ বুধবার (২৮ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আরাভ এগ্রো খামারের ব্যবস্থাপক আলমগীর হোসেন।

তিনি বলেন, শেষ পর্যন্ত ডলার বিক্রি হয়নি। আমরা ২৫ লাখ টাকা দাম হাঁকালেও এর কাছাকাছি মূল্যে বিক্রি করে দিতাম। কিন্তু গ্রাহক যে দাম বলে তাতে বিক্রি করা সম্ভব নয়। আমাদের খামারের মালিক আগেই নিয়ত করেছিলেন যদি ডলার যথাযথ মূল্যে বিক্রি না হয় তবে নিজেই এটিকে কোরবানি করবেন। এখন সেই প্রস্তুতি চলছে।’

জানা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের সয়দাবাদে আরাভ অ্যাগ্রো ফার্মে পালন করা হচ্ছিল ‘ডলার’ নামে ষাঁড়টিকে। মার্কিন মুলুকের ব্রাঙ্কাস জাতের এই ষাঁড় সম্প্রতি পশু প্রদর্শনীতে দেশের দ্বিতীয় বৃহত্তম ষাঁড়ের মর্যাদা লাভ করেছে।

সিরাজগঞ্জ সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়ি এলাকায় আরাভ অ্যাগ্রো ফার্মে ডলার ছাড়াও বিভিন্ন প্রজাতির ষাঁড়, ছাগল, দুম্বা, মহিষ, গাড়ল পালন করা হচ্ছে।

খামারে থাকা ২৫০টি ষাঁড়ের মধ্যে ‘ডলার’ সবচেয়ে বড়। এই ষাঁড়টির উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৯ ফুট এবং প্রস্থ প্রায় পৌনে ৩ ফুট।

৯ জন শ্রমিক ডলারকে গোসল করানো থেকে শুরু করে তিনবেলা খাবার খাওয়ানোর কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১১

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১২

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৩

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৪

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৫

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৬

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৭

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৯

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

২০
X