বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে থানাহাজত থেকে পালাল আসামি

থানা হাজত থেকে পালানো আসামি রাসেল আহমদ রাসু। ছবি : কালবেলা
থানা হাজত থেকে পালানো আসামি রাসেল আহমদ রাসু। ছবি : কালবেলা

সিলেটের জকিগঞ্জ থানাহাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে আসামি। আসামি রাসেল আহমদ রাসু একটি চুরির মামলায় থানাহাজতে ছিলেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জ থানায় এ ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানাহাজত থেকে আসামি পলানোর বিষয়টি স্বীকার করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চুরির মামলায় বুধবার ভোর ৭টায় বিলেরবন্দ এলাকা থেকে রাসেল আহমদ রাসু (২৪) নামে এক আসামিকে আটক করে থানাহাজতে রাখে জকিগঞ্জ থানা পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে ওই আসামি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য। ভেন্টিলেটর ভেঙে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পলানোর বিষয়ে বলেন, তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মো. সেলিম কালবেলাকে বলেন, সকালে থানাহাজত থেকে এক আসামি পালিয়েছে বলে শুনেছি। তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

১০

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১১

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১২

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১৩

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৪

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৫

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

১৭

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

১৯

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

২০
X