নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা

মেসার্স আমিন সিএনজি ফিলিং স্টেশন সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
মেসার্স আমিন সিএনজি ফিলিং স্টেশন সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পরিমাণে তেল কম দেওয়ায় মেসার্স আমিন সিএনজি ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের দিঘীরজান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিসহ হাজির হন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ। এ সময় বিএসটিআইয়ের নির্ধারিত পরিমাপক যন্ত্রে প্রতি ১০ লিটার অকটেনে ৪৮০ মিলিলিটার কম তেল পাওয়া যায় এবং ডিসপ্লে নষ্ট অবস্থায় তেল বিক্রি করতে দেখা যায়। অভিযোগের সত্যতা স্বীকার করায় আমিন সিএনজি ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ জানান, ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়েছে। তারা জরিমানার টাকা নগদ পরিশোধ করেছেন। পরে নতুন ডিসপ্লে প্রতিস্থাপন ও মেশিন ক্যালিব্রেশন করে বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে ডিসপেন্সিং ইউনিট পুনরায় চালু করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, সামনে আরও হামলা হবে: নেতানিয়াহু

পানিবন্দি হাজারো মানুষ, স্বাভাবিক হয়নি দীঘিনালা-লংগদু সড়ক

রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস

ডাকাতদের চিনে ফেলাই কাল হলো মিল মালিকের

বন্যা পরিস্থিতির অবনতি / মনু নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ

২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় নাগরিক আটক

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম

যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার 

১০

পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

১১

ভারী বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১২

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান 

১৩

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

১৪

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

১৫

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

১৬

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

১৭

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

১৮

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

১৯

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

২০
X