দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

উপনির্বাচনের আগে কাফনের কাপড় পেলেন তিন প্রার্থী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের আগে দাফন কাফনের সামগ্রী পেয়েছেন তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা হলেন—বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিন।

এ বিষয়ে প্রার্থী বিপুল বলেন, ‘আমি নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিন থেকেই বিভিন্নভাবে বাধা পাচ্ছি। বুধবার মধ্যরাতে আমার বাড়িতে কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।’

এ বিষয়ে প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, নির্বাচনী প্রচার শেষে আমরা বাসায় ফিরে দেখি বাড়ির ভেতরে কারা যেন একটি পলিথিন ব্যাগে কী রেখে গেছে। সঙ্গে সঙ্গে থানায় ওসি সাহেবকে জানালে পুলিশ আসে এবং সেই পলিথিনের ভেতরে কাফন, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট—এখন যদি মৃত্যুর আগে কাফনের কাপড় রেখে যায় তাহলে সাধারণ মানুষ তো আর ভোট সেন্টারে যাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ও আমাদের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’

দৌলতপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ‘মেম্বার প্রার্থীরা মুঠোফোনে আমাকে জানান—আমাদের বাড়ির ভেতরে কারা যেন পলিথিন ব্যাগে কী ফেলে রেখে গেছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পলিথিন ব্যাগে থাকা কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে উপনির্বাচন ১২ জুন। কাজল মেম্বার সন্ত্রাসীর হামলায় নিহত হওয়ার কারণে ওয়ার্ডটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতীক নিয়ে বকুল আহমেদ বিপুল, মোরগ প্রতীক নিয়ে শামিম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান, তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X