কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রটোকল ছাড়াই পতাকাবিহীন গাড়িতে কোটালিপাড়ায় শেখ হাসিনা

প্রধানমন্ত্রীকে বহনকারী পতাকাবিহীন গাড়ি। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীকে বহনকারী পতাকাবিহীন গাড়ি। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান।

জানা গেছে, কোটালীপাড়ার স্থানীয় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন ও শেখ তন্ময় তার সঙ্গে রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১০

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১১

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১২

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১৩

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১৪

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১৫

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১৬

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১৭

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৮

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৯

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

২০
X