গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ট্রেন আটকে দিল এলাকাবাসী

ট্রেন আটকে রেখে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
ট্রেন আটকে রেখে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

রাজবাড়ীর খানখানাপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে খানখানাপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দারা দুই ঘণ্টা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে ১০ মিনিট আটকে রাখা হয়। পরে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে ট্রেনটিকে ছেড়ে দেন মানববন্ধনে অংশগ্রহণ করা পাঁচ শতাধিক এলাকাবাসী।

এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহসাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহ্বায়ক শিক্ষক আলমগীর হোসেন, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের ক্রীড়া ও প্রচার সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান ফারুক প্রমুখ। বক্তারা বলেন, খানখানাপুরসহ আশপাশ এলাকার যাত্রীদের ঢাকা যাওয়ার সুবিধার্থে খানখানাপুর রেল স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছেন তারা। তারই ধারাবাহিকতায় এই দাবিতে আজ মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়া হয় এবং স্টপেজের দাবিতে রেল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের সময় বেঁধে দেন তারা। এরপরও যদি এখানে স্টপেজ না দেওয়া হয় তাহলে আবার তারা আগামী ২২ ডিসেম্বর থেকে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ার দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতদের চিনে ফেলাই কাল হলো মিল মালিকের

বন্যা পরিস্থিতির অবনতি / মনু নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ

২১৬ ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় নাগরিক আটক

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম

যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার 

পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

ভারী বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান 

১০

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

১১

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

১২

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

১৩

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

১৪

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

১৫

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

১৬

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

১৭

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

১৮

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

১৯

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X