মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল ( মৌলভীবাজার ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বন গিলে খাচ্ছে কর্মকর্তারাই, রক্ষাকর্তা কে?

বামে ফরেস্টার তৌহিদুল ইসলাম ও ডানে মালি ফরিদ মিয়া। ছবি : সংগৃহীত
বামে ফরেস্টার তৌহিদুল ইসলাম ও ডানে মালি ফরিদ মিয়া। ছবি : সংগৃহীত

রক্ষক যখন ভক্ষক তখন বন রক্ষা করবে কে? রাতের আঁধারে অসৎ কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বন কেটে উজাড় করা হচ্ছে। বনে থাকা বহু বছরের পুরোনো গাছ কাটা হচ্ছে নির্দ্বিধায়। টাকার লোভে এভাবে বন কাটায় হতবাক স্থানীয়রাও। বন উজাড়ের এসব অনিয়মের বিরুদ্ধে কেউ সংবাদ সংগ্রহে গেলে গুলি করে দেন বন কর্মকর্তারা। ঘটনা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের। এখানকার রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও বাগান মালি ফরিদ মিয়ার কথাই শেষ কথা। দুজনে মিলেমিশে চালিয়ে যাচ্ছেন বন উজাড়ের এই অপকর্ম।

স্থানীয়রা বলছেন, প্রায় রাতেই অবৈধভাবে বন রেঞ্জের আওতাধীন বন বিট এলাকা থেকে চোরাকারবারিরা বাঁশ ও গাছ পাচার করছে। এদিকে বাজার থেকে সাধারণ মানুষ বাঁশ কিনে নিয়ে যেতে লাগলেও হয়রানি করেন রেঞ্জের কর্মকর্তারা। ভয় দেখিয়ে সেখান থেকেও আদায় করেন অর্থ।

এদিকে সাধারণ ব্যবসায়ীরাও বন বিভাগের দ্বারা হয়রানির স্বীকার হচ্ছেন। তারা বলছেন, এই কর্মকর্তারা গাছ কাটার সঙ্গে জড়িত থাকায় নিঃশেষ হচ্ছে বন।

অভিযোগের বিষয়ে বাগানের মালি ফরিদ মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিককে চিনে রাখার জন্য অফিসে দাওয়াত দেন। বলেন, স্যার আসলে আপনাকে ফোন দেব।

আর ফরেস্টার তৌহিদুল ইসলাম নিজের অভিযোগ এড়িয়ে গিয়ে সাফাই গাইলেন মালি ফরিদের পক্ষেই। দ্বায়সারা বক্তব্য দিয়ে জানালেন, তাদের কাছে কোনো অভিযোগ আসে না।

বিভাগীয় বন কর্মকর্তার কাছে বন উজাড়ের বিষয়টি জানানো হলে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। গাছ কাটার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বনের গাছ এভাবে প্রতিরাতে চোরাকারবারীদের হাতে চলে যাওয়ায় ক্রমান্বয়ে উজাড় হচ্ছে বন। প্রকৃতি রক্ষায় অসাধু কর্মকর্তাদের পাশাপাশি চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমন দাবি স্থানীয়দের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১০

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১১

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১২

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১৩

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৪

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৬

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৭

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৮

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৯

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

২০
X