সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে প্রাইভেটকারে করে গরু চুরি, আটক ৫

সিলেটে প্রাইভেটকারে করে গরু চুরি করতে গিয়ে ৫ জন আটক হয়েছে। ছবি : কালবেলা
সিলেটে প্রাইভেটকারে করে গরু চুরি করতে গিয়ে ৫ জন আটক হয়েছে। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জে প্রাইভেটকারে করে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে পাঁচ চোর আটক হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায় এ ঘটনা ঘটেছে।কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেটকারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে বর্নি এলাকায় তারা গাড়ি থেকে গরু নামায়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করে। পরে পুলিশ প্রাইভেটকারসহ আটককৃতদের থানায় নিয়ে যায়।

আটককৃত পাঁচজন হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের মৃত হারিছ আলীর ছেলে সানুর আলী, সাউদপুর গ্রামের ফজল মিয়ার ছেলে রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার মহিব উল্লার ছেলে নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের মনির উদ্দিনের ছেলে শামসুদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় কালবেলাকে বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেটকারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে আসার পথে তারা ধরা পড়ে।

তিনি আরও বলেন, আটক চোরদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১০

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১১

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১২

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৩

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৫

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৬

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৭

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৮

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৯

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

২০
X